ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত
নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি
জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক
পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও
উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব
বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।
খুলনায় চরমপন্থী শাহাদাতকে গুলি ও কুপিয়ে হত্যা
খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থীকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন আহত শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাবাস ছিলেন। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিন লাভ করে বাইরে বের হন।
মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে। উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে
আশ্রয় নেন। সেখানে গিয়েও তার রক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় ৬টি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এছাড়া তার শরীরে ৮টি কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তিনি বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশের ক্ষুদ্র কর্মকর্তারা পৌঁছান। এলাকার একাধিক সূত্র জানায়, নিহত শাহাদাত ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাউসুল আজম গাউসের চাচাতো ভাই।