ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও যে আক্ষেপ জর্জির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও যে আক্ষেপ জর্জির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
চট্টগ্রাম টেস্টে ১৭৭ রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন টনি ডি জর্জি। ৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে যার তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই চট্টগ্রাম টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। এমন ইনিংস খেলে যখন বাহবা পাচ্ছেন এই প্রোটিয়া ওপেনার। তখন তিনি পুড়ছেন আক্ষেপে। দ্বিতীয় দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন এই ব্যাটার। সব মিলিয়ে সাত ঘণ্টা ব্যাট করে ১২ চার ও ৪টি ছক্কায় ২৬৯ বলে ১৭৭ রানের ইনিংস খেলেও ডাবল সেঞ্চুরির আক্ষেপ এই ব্যাটারের। যা নিয়ে দিনশেষে আক্ষেপ ঝরে পড়েছে তার কণ্ঠে। এই ব্যাটার বলেন, ‘হ্যাঁ (হতাশা আছে)। দুইশ করার সুযোগ তো অবশ্যই ছিল। প্রতিদিন এমন পরিস্থিতি আসবে না, যেখানে দুইশ করার

যথেষ্ট সময় থাকবে। আজকে আমার সামনে সুযোগ ছিল দুইশ বা আরও বেশি রান করার।’ ডি জর্জি ছাড়াও চট্টগ্রামে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ট্রিস্টান স্টাবস ও ভিয়ান মুল্ডার। এছাড়া ডেভিড বেডিংহ্যাম ও সেনুরান মুথুসামি খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। যার জবাবে শেষ বিকেলে ৩৮ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। যা নিয়ে জর্জি বলেন, ‘একাদশে যখন কেজি (কাগিসো রাবাদা) থাকে, তখন যে কোনো কিছুই হতে পারে। তাকে পেয়ে আমরা ভাগ্যবান। (ড্যান) পিটারসন নিয়ন্ত্রিত বোলিং করে উইকেট পেয়েছে। আমাদের জন্য বিষয়টা ছিল, বাংলাদেশের ক্লান্তির সুযোগ নেওয়া। আমি যদি ওপেনার হতাম, ওই পরিস্থিতিতে ব্যাটিং

করতে খুশি হতাম না। ক্লান্ত শরীর ও মনে যে কোনো কিছু হতে পারে। আমরা সঠিক সময়ে সঠিক অবস্থানে ছিলাম।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান