কোহলির জন্য আইপিএল জিততে চায় বেঙ্গালুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫
     ৮:২৩ অপরাহ্ণ

কোহলির জন্য আইপিএল জিততে চায় বেঙ্গালুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৮:২৩ 94 ভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আজ ফাইনাল আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাত ৮টায় খেলাটি শুরু হবে। অতীতের ১৭ আসরের মধ্যে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ দিনের শিরোপা খরা আজ শেষ হতে পারে। পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিততে উন্মুখ হয়ে থাকার কথা জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। আর জেতার জন্য অনুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কোহলিকে। পতিদার বলেছেন, কোহলির জন্য আজ তারা শিরোপা জিততে চান। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিল বেঙ্গালুরু। তার আগে ২০০৯ ও ২০১১ সালেও ফাইনালে হেরে যান কোহলিরা। তবে এবার কোহলির জন্যই ইতিহাস বদলাতে চান পতিদার। ফাইনালের আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তার (কোহলি) জন্য

এটা জিততে চাই। বছরের পর বছর ধরে সে ভারত ও আরসিবির জন্য অনেক কিছু করেছে।’ ফাইনালে ওঠার পথে প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব। সেই ম্যাচে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল পতিদারের বেঙ্গালুরু। ফাইনালে আবার একই প্রতিপক্ষকে সামনে পাওয়ায় বেঙ্গালুরুর খেলোয়াড়েরা মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তবে টুর্নামেন্টের ফাইনালে আইয়ার ও পতিদারের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। এর আগে গত বছরের ডিসেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অধিনায়ক হিসেবে মুখোমুখি হয়েছিলেন তারা দুজন। যেখানে আইয়ার ছিলেন মুম্বাইয়ের অধিনায়ক ও পতিদার মধ্যপ্রদেশের। এবারের আইপিএল ফাইনাল তাই পতিদারের জন্য প্রতিশোধেরও। আরও একটি ফাইনালে আইয়ারের মুখোমুখি হওয়া নিয়ে পতিদার বলেছেন, ‘ফাইনালে তার সঙ্গে আবার দেখা

হওয়াটা দারুণ ব্যাপার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?