কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম দ্বিজেন ধর। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে। পুলিশ সুপার হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের একটি চালান চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছে। এ সংবাদের উপর ভিত্তি করে ফেনী

মডেল থানার পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে। পুলিশ দ্বিজেন ধরের জুতার মধ্যে স্কটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১০টি বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার হাবিবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বগৌরবে অপতথ্য ও বিতর্কের জবাব দিচ্ছে পদ্মা সেতু: হয়ে উঠেছে স্থানীয় জিডিপি, উন্নয়ন ও ভরসার প্রতীক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮ আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৯, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ: নিহত বেড়ে ৫ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০ যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না ফিলিপ সাংমার ১৪ দিনের জেল ঈদে ‘প্রিন্স’ ঘিরে বিশৃঙ্খলা, শো বাতিল ও ভাঙচুর ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি