কেন হঠাৎ বাংলাদেশ দল থেকে বিরতি, জবাব দিলেন জাহানারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

কেন হঠাৎ বাংলাদেশ দল থেকে বিরতি, জবাব দিলেন জাহানারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম আছেন তার ক্যারিয়ারের শেষ প্রান্তে। ঠিক এই সময় এসে মানসিক অবসাদের জন্য তিনি সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে, যা আবার বাংলাদেশের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে তিনি অবসরই নিয়ে ফেলেছেন কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছিল বেশ। তবে জাহানারা বিষয়টা পরিষ্কার করেছেন সম্প্রতি। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টানা আন্তর্জাতিক ক্রিকেটের চাপটা বেশিই হয়ে যাচ্ছিল তার, সে কারণেই এই বিরতি। জাতীয় দল থেকে বিরতি নিয়েছেন বটে, জাহানারা অবশ্য ক্রিকেট থেকে সরে যাননি। তিনি এখন ব্যস্ত সময় পার করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে তিনি খেলছেন দেশটির ফার্স্ট

গ্রেড প্রিমিয়ার লিগে। বিষয়টা সম্পর্কে তিনি বলেন, ‘আমি সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াইনি। আমি শুধু কিছু সময়ের জন্য বাংলাদেশ জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছি। আমি তাদের সেটা জানিয়েছি। সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালে তো এখানেও খেলতে পারতাম না।’ অস্ট্রেলিয়ায় খেলা শেষে জাহানারা আলম ফিরবেন বাংলাদেশে। এখানে ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে জানালেন তিনি। তার কথা, ‘আমি বাংলাদেশে ফিরেও ঘরোয়া ক্রিকেট খেলব। আমি তাদের এটাও জানিয়েছি। এনওসি পেলে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলব।’ জাতীয় দলে এই বিরতি কবে শেষ হবে? জাহানারা বলেন, ‘আমি কবে ফিরব, তা আমার ওপর নির্ভর করছে। আমি কোথাও কোথাও দেখলাম আমি দুই মাসের বিরতি নিয়েছি। কিন্তু আমি নিজের ওপর

কোনো সময় বেধে দেইনি।’ সরে যাওয়ার কারণটা কি শুধুই মানসিক? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো বিশেষ কারণ নেই আসলে। স্রেফ নিয়ে নিয়েছি। আমি অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, তো মনে হয়েছে একটা বিরতি নিই। সবকিছু কি মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত? না। আমরা ক্রিকেটটা খেলি তাতে ১০ শতাংশ থাকে আমাদের স্কিল। বাকিটা মানসিক বিষয়, না? সবকিছু তার সঙ্গে জড়িত। আপনি বলতে পারেন, আমার বিরতিটা দরকার ছিল।’ ‘আলহামদুলিল্লাহ, এখন কিছুটা ভালো আছি। এখানে আমি বেশ সুখি। আমি সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছি, যেটা এখানকার ফার্স্ট গ্রেড প্রিমিয়ার লিগ আপনি বলতে পারেন। আমি কোচিংয়েও হাত পাকাচ্ছি, এখানের বোলারদের সাহায্য করছি। তো আমার এই উন্নতিটা

হয়েছে। এখানে একটা বৃত্তিও পেয়েছি।’ তার সরে দাঁড়ানোর পেছনে কোচ হাশান তিলকরত্নের হাত আছে বলে ধারণা করেন অনেকেই। ঘরোয়া ক্রিকেটে ভালো করেও জাতীয় দলের একাদশে সুযোগ না পাওয়াটা একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে যেখানে। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জাহানারা। তিনি বলেন, ‘না এমন কিছু নয়। এটা আমার কাছে খুবই ব্যক্তিগত ব্যাপার। তেমন কিছু নয় মোটেও। যদি আপনি ভাবেন যে ওটা কারণ ছিল, তাহলে উত্তরটা হবে, না। আমি এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতাম, যখন কঠিন সময় চলছিল আমার। তবে আমি ভালোভাবেই ফিরে এসেছি।’ সিনিয়র খেলোয়াড় হিসেবে এই বিরতিটা তার প্রাপ্য, মনে করেন জাহানারা। বলেন, ‘জাতীয় দলের হয়ে ১৬ বছর ধরে খেলছি,

১৮ বছর ধরে সার্কিটে আছি। আমি বিরতিটা নিতে পারি। অন্তত এটা তো আমার পাওনা, না? সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি বোর্ডের কাছে চাইতেই পারি যে আমি আবার পরবর্তীতে ফিরতে চাই।’ জাহানারা জানালেন, এই বিষয়ে বোর্ডের নারী উইংয়ের ইন চার্জ হাবিবুল বাশার সুমনের সঙ্গেও আলাপ হয়েছে। তিনি বলেন, ‘আমি ফোনে সুমন ভাইয়ের সঙ্গে আলাপ করেছি, আনুষ্ঠানিক চিঠিতে নয়। আমি বলেছি আমি বিরতি নিতে চাই, আমি পরে দলে ফিরে আসার চেষ্টা ক্রুব। আমি তাকে আরও বলেছি যে আমি প্রক্রিয়া মেনেই ফিরতে চাই, ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে আসতে চাই যা আমি আগের বছরও করেছি। তিনি বলেছেন, ঠিক আছে, তুমি বিরতি নিতে চাইছো, আমরা তোমাকে

কিছু বলব না, যেহেতু বিষয়টা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তুমি বিষয়টা আবারও ভেবে দেখো। আমি তাকে বলেছি আমাকে যেন কেন্দ্রীয় চুক্তি থেকেও সরিয়ে নেওয়া হয়, যেহেতু আমি জাতীয় দলে খেলছি না। ঘরোয়া ক্রিকেটে ভালো করে ফিরতে চাই, আমি এটাই করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু