কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫
     ৮:০৪ পূর্বাহ্ণ

আরও খবর

সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর

কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ৮:০৪ 143 ভিউ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের রক্ত দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রক্ত দিতে যান সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মামুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ সময় হাসপাতালের বাইরে থাকা ছাত্রদল, গুপ্ত সংগঠন শিবির ও এনসিপির কর্মীরা মিলে তাকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। মামুনকে প্রথমে ঘুষি ও লাথি মারতে থাকে একদল যুবক। পরবর্তীতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাঠি ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে নিকটস্থ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার

করে। এসময় তাকে পুলিশে দিতে চেয়েছিল মব সন্ত্রাসীরা। পরে এক পর্যায়ে বিকাশে ১৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান মব সন্ত্রাসীদের হাত থেকে। কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক জানান, “আহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাত রয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।” সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার পর তারা মাইকিং করে রক্তদাতাদের আহ্বান জানায়। আহতদের দ্রুত চিকিৎসায় রক্ত সংকট তৈরি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—বিপদের সময় একজন মানুষ যদি স্বেচ্ছায় রক্ত দিতে আসেন, তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কীভাবে তার ওপর হামলা চালানো হয়? এছাড়াও, আরও একাধিক ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, অন্তত ৪ জন ছাত্রলীগ নেতাকর্মী

মবের শিকার হয়েছেন রক্ত দিতে গিয়ে। এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে কুর্মিটোলা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। কারা জড়িত তা শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী