ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক
কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ১২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদিকে দুই শতাধিক আহত ব্যক্তিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাজধানী ঢাকায় ও আশপাশে কুরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুতো, ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ১২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় ২ জনকে ভর্তি করানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রে আঘাত ও গরুর গুতো, গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ১২০ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা
দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বিকাল ৫টা পর্যন্ত ২০১ জন দুর্ঘটনায় আহত রোগী এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মধ্যে হাত ও আঙুল কেটে যাওয়া রোগীই বেশি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী জানান, বেশিরভাগ রোগীরই হাত-পায়ে আঘাত নিয়ে আসছেন। জরুরি বিভাগে আমরা সাধ্যমতো সেবা দেবার চেষ্টা করছি।