কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
কুয়েত দাবি করেছে, বৃহস্পতিবার তাদের ভূখণ্ডে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরান দায়ী। এ ঘটনার নিন্দা জানিয়ে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা বিপজ্জনক উসকানি। বৃহস্পতিবার সকালে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে। তখন হামলাকারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও বলেছে, কুয়েতের ভূখণ্ডে ইরানই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এক্সে দেওয়া পোস্টে সেন্টকম লিখেছে, হরমুজ প্রণালির কাছে ড্রোন হামলার পরই ইরান কুয়েতে হামলা করেছে। কুয়েতের এমন দাবির আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছিল,

তারা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ঘাঁটির অবস্থান উল্লেখ করেনি। এক বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে আইআরজিসি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাসে এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী। যা গত এপ্রিলে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও অনিশ্চয়তা ফেলেছে। যুদ্ধের আনুষ্ঠানিক অবসান নিয়ে যখন একটি প্রাথমিক চুক্তির তৎপরতা চলছে, তখনই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’