কুয়াকাটায় এক ট্রিপেই ৬৫ মন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

কুয়াকাটায় এক ট্রিপেই ৬৫ মন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগরে এক ট্রিপেই ৬৫ মন ইলিশ শিকার করে ফিরেছে এফবি সাদিয়া-২ নামে একটি মাছ ধরা ট্রলার। রোববার দুপুরে এই ইলিশ আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের খান ফিশ আড়তে আনা হলে নিলামের মাধ্যমে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায় বিক্রি হয়। ট্রলারটি ৯ জুলাই আলিপুর ঘাট থেকে ২৩ জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। কুয়াকাটা থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে জাল ফেললে ধরা পড়ে বিপুল পরিমাণ রুপালি ইলিশ। ওজন অনুযায়ী মাছগুলো তিনটি সাইজে ভাগ করে বিক্রি করা হয়। ট্রলারের মাঝি শাহাবুদ্দিন জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর সমুদ্রে যাই। মাঝপথে বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকবার বিপদে পড়তে হয়েছে। তবে

শেষ পর্যন্ত ভালো মাছ পেয়েছি। আড়তের ব্যবস্থাপক সাগর ইসলাম বলেন, অনেক দিন পর জেলেরা এমন ভালো মাছ পেল। এতে তারা কিছুটা হলেও আগের লোকসান পুষিয়ে উঠতে পারবেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং খারাপ আবহাওয়ার কারণে জেলেরা বিপাকে ছিলেন। এখন ভালো মাছ পাচ্ছেন। এটা নিষেধাজ্ঞার সুফল বলা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত