এপস্টিন নথি প্রকাশ করতে ট্রাম্পকে ইলন মাস্কের সরাসরি চ্যালেঞ্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

এপস্টিন নথি প্রকাশ করতে ট্রাম্পকে ইলন মাস্কের সরাসরি চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন–সংক্রান্ত নথি প্রকাশের দাবি জানিয়ে আবারও সরব হয়েছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। টাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় এক্স-এ এক পোস্টে মাস্ক বলেন, ‘দৃঢ়ভাবে বলছি, তিনি (ট্রাম্প) ‘এপস্টিন’ শব্দটা আধা ডজনবার বললেন আর সবাইকে বললেন, এটা নিয়ে যেন কেউ কিছু না বলে। প্রতিশ্রুতি অনুযায়ী নথিগুলো প্রকাশ করুন।’ এর আগে শনিবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করে। তিনি দাবি করেন, এপস্টিন–সংক্রান্ত যেসব ‘ফাইল’ নিয়ে বিতর্ক চলছে, তা বাইডেন প্রশাসন এবং বিরোধীপক্ষের ষড়যন্ত্র। ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমাদের প্রশাসন নিখুঁত, বিশ্বজুড়ে প্রশংসিত।

কিন্তু কিছু স্বার্থপর মানুষ এপস্টিন নামক এক ‘অমর’ লোকের কারণে আমাদের ক্ষতি করতে চাইছে।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, জেফ্রি এপস্টিনের কোনো ‘ক্লায়েন্ট লিস্ট’ ছিল না এবং তার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে আরও বলা হয়, ২০১৯ সালে কারাগারে তার মৃত্যু ছিল আত্মহত্যা। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ মহল, এমনকি রিপাবলিকান ঘরানার সমর্থকদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়। অনেকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন— যারা পূর্বে নিজেরাই এপস্টিনকে ঘিরে ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করেছিলেন। মার্কিন রাজনীতিতে বহু বছর ধরেই দাবি করা হয়, জেফ্রি এপস্টিন

প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী ও সেলিব্রিটিদের একটি তালিকা তৈরি করেছিলেন, যাদের তিনি যৌন অপরাধের জড়িয়ে ব্ল্যাকমেইল করতেন। ট্রাম্প নিজেও ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে এসব ‘এপস্টিন ফাইল’ প্রকাশ করবেন। তবে বিচার বিভাগের এই প্রতিবেদনের পর তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন, এই নথিগুলোর গোপনীয়তা রক্ষা করেই প্রভাবশালী মহল নিজেদের দায় এড়াতে চাইছে। ২০১৯ সালে যৌন পাচার ও শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া জেফ্রি এপস্টিন নিউইয়র্কের একটি কারাগারে মৃত্যু বরণ করেন। সরকারিভাবে তা আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও বহু মার্কিন নাগরিক ও রাজনীতিক আজও এপস্টিনের মৃত্যুকে রহস্যজনক বলে মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের