কুমিল্লা সিটিতে ঘোষিত সময়ে বর্জ্য অপসারণ হয়নি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

কুমিল্লা সিটিতে ঘোষিত সময়ে বর্জ্য অপসারণ হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
কুমিল্লা সিটি কর্পোরশনে ঘোষিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হয়নি। নগর কর্তৃপক্ষ কুরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য ১২ ঘণ্টা সময়সীমা নির্ধারণ করেছিল। রোববার দুপুরেও নগরীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর বর্জ্য দেখা গেছে। বর্জ্য এবং ময়লা আবর্জনা পড়ে আছে রাস্তার উপর। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে নাগরিক দুর্ভোগ। নগর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুরবানি পশু জবাইয়ের ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব ধরনের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন। নগরবাসীকে বর্জ্য সংরক্ষণের জন্য প্লাস্টিক বস্তা সরবরাহ করা হয়। নাগরিকরা যথা নিয়মে নির্ধারিত স্থানে পশুর বর্জ্য জমা করেন। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা ঘোষিত সময়ের মধ্যে

তা অপসারণ করেনি। এতে নগরীর বিভিন্ন এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে এসব বর্জ্যে কুকুর এবং পোকা মাকড় বসে পরিবেশ দূষণ করছে। নগর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার দুপুরে নগরীর দিগাম্বরী, ফয়জুন্নেসা স্কুলের সামনে পুরাতন চৌধুরীপাড়া, চর্থা, মদিনা মসজিদ সড়কে গিয়ে বর্জ্যের স্তূপ দেখা গেছে। নগরীর দিগাম্বরীতলা এলাকার বাসিন্দা বিপ্লব হোসেন বলেন, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে নগর কর্তৃপক্ষ কথা রাখেনি। ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও বর্জ্য পড়ে আছে। একই এলাকার বাসিন্দা মমিনুল হক বলেন, এখনো রাস্তার পাশে বর্জ্য পড়ে আছে। কুকুর বিড়াল এগুলো চাটছে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে তেমনি পরিবেশ নষ্ট হচ্ছে। এটা একটা চরম যন্ত্রণাদায়ক বিষয়।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করেনি। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা দরকার। কুসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, নগরীর সব ধরনের বর্জ্য যথা সময়ে অপসারণ করা হয়েছে। নতুন করে বর্জ্য ফেলে কয়েকটি পয়েন্টে পরিবেশ নোংরা করা হয়েছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এসব বর্জ্য তুলে নিয়েছি। তারপরও কোথাও বর্জ্য থাকলে রাতের মধ্যে তা অপসারণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত