কুমিল্লায় সিন্ডিকেটের কবলে চামড়া, ভারতে পাচারের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

কুমিল্লায় সিন্ডিকেটের কবলে চামড়া, ভারতে পাচারের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
কুমিল্লায় চামড়া কিনে বেকায়দায় পড়েছে মৌসুমী ফরিয়া ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মুল্যে চামড়া বিক্রি করতে না পেরে জেলার শতাধিক ফড়িয়া ব্যবসায়ী অনেকটা বিপাকে পড়েছেন। আড়তদার এবং পাইকারি সিন্ডিকেটের খপ্পরে পড়ে পুঁজি হারানোর আশঙ্কা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। এদিকে সরকার নির্ধারিত মূল্য না পেলে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কা করছেন ফরিয়ারা। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত মুল্যে পশুর চামড়া ক্রয় করছেনা আড়তদার সিন্ডিকেট। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাহিরে লবণযুক্ত প্রতিটি গরুর চামড়া ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। কুমিল্লায় সরকার নির্ধারিত এ মূল্যে চামড়া ক্রয় করছে না আড়তদাররা। এতে চরম বেকায়দায় পড়েছে কয়েকশ মৌসুমী

ব্যবসায়ী। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পয়েন্টে পয়েন্টে চামড়া স্তূপ করে রেখেছে ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। লবণ মেখে চামড়া গুলো বিক্রয়ের উপযোগী করে অপেক্ষা করছে কখন দাম বাড়বে। এদিকে আড়তদার এবং পাইকারি সিন্ডিকেট মৌসুমী ব্যবসায়ীদের ফাঁদে ফেলে কম মুল্যে চামড়া ক্রয়ের পাঁয়তারা করছে। অর্থাৎ এখানে চলছে ইঁদুর বিড়ালের খেলা। মাঝখানে অনেক ফরিয়া ব্যবসায়ী পুঁজি হারানোর আশঙ্কা করছে। তবে জেলা পর্যায়ে মনিটরিং সেল এবং নিয়ন্ত্রণকারী সংস্থা না থাকায় হার-জিতের বিস্তর তফাৎ হয়ে যাচ্ছে। এদিকে জেলায় একটি চক্র কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের পায়তারা করছে। এসব চক্রের সঙ্গে আড়তদার এবং পাইকারি সিন্ডিকেট জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। জেলার দেবিদ্বার উপজেলা

সদরের মৌসুমী ফরিয়া ব্যবসায়ী আব্দুল হালিম মিয়া বলেন, সরকার নির্ধারিত মুল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ৪৮২টি চামড়া কিনেছি। কিন্তু এখন দেখি আড়তদার এবং পাইকাররা ক্রয় মুল্য থেকে কম দাম হাঁকাচ্ছে। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার মৌসুমী ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, ৫শ-৮শ টাকার মধ্যে ৩২০টি চামড়া কিনেছি। এসব চামড়ায় লবণ মেখে বিক্রয়ের অপেক্ষা করছি। কিন্তু আড়তদার সিন্ডিকেট আমাদেরকে বেকায়দায় ফেলে ক্রয় মূল্যের কমে চামড়া গুলো নিতে চায়। আমরা সরকারি ঘোষণা অনুযায়ী চামড়া কিনে এখন বিপদে পড়েছি। তাছাড়া আমরা চাইলেও ট্যানারি শিল্প মালিকদের কাছে সরাসরি বিক্রি করতে পারছি না। নগরীর সুজানগর এলাকার ফড়িয়া ব্যবসায়ী কলিম উল্লাহ বলেন, একদিকে মূল্য

কম দিয়ে সিন্ডিকেট সদস্যরা চামড়াগুলো নিয়ে যেতে চাচ্ছে। অন্যদিকে একটি চক্র এসব চামড়া পাচারের জন্য পায়তারা করছে। প্রশাসন এসব বিষয়ে যথাযথভাবে নজরদারি না করলে মূল্যবান চামড়া পাচার হয়ে যাবে। এদিকে গত ৬ জুন জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা পরিদর্শন করে বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, এবার চামড়া পাচার প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিয়েছি। কোরবানির পশুর চামড়া যেন দেশের বাইরে যেতে না পারে সে লক্ষ্যে সীমান্তে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত