কী ঘটেছিল ইতিহাসের এই দিনে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:২৫ পূর্বাহ্ণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২৫ 100 ভিউ
প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার। বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭২৬ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়। ১৭৮৯ - যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা। ১৭৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট

সৃষ্টি হয়। ১৮০৫ - ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন। ১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। ১৮৭৫ - ব্রিটিশ ভারতের কলকাতায় আলিপুর চিড়িয়াখানা খোলা হয়। ১৯১৯ - বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়। ১৯৩২ - বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন। ১৯৩২ - মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। ১৯৩৯ - জার্মানির বিমানবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। ১৯৪৮ - হোন্ডা মোটরস্‌ কোম্পানির প্রতিষ্ঠা। ১৯৬০ - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়। ১৯৬৮ - সোয়াজিল্যান্ড জাতিসংঘের

সদস্যপদ লাভ করে। ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার। ১৯৭৪ - আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৮৮ - বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোকগমন করেন। ১৯৯০ - সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে। ২০০৭ - ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। জন্ম ১৫০১ - জিরোলামো কার্দানো, ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি। (মৃ. ১৫১৫) ১৫৩৪ - গুরু রামদাস, শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু। (মৃ. ১৫৮১) ১৮৬১ - ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। (মৃ. ১৩/০৮/১৯৩৬) ১৮৬৯ - ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের

কর্মী ও লেখক।(মৃ.১৭/১০/১৯৩৭) ১৮৮৪ - ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৭৩) ১৮৯৬ - এফ. স্কট ফিট্‌জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক। (মৃ. ১৯৪০) ১৮৯৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী। (মৃ. ১৯৬৮) ১৯০২ - রুহুল্লাহ খোমেনি, পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনি হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা। (মৃ. ১৯৮৯) ১৯০৭ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর। (মৃ. ০৬/০৬/১৯৭৪) ১৯৪০ - আরতি সাহা, ভারতীয় সাঁতারু। (মৃ. ২৩/০৮/১৯৯৪) ১৯৫০ - মহিন্দর অমরনাথ, ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক। ১৯৫৮ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২২/০৭/১৯৮৬) ১৯৫৯ - মিশুক মুনীর, বাংলাদেশ, টেলিভিশন সাংবাদিকতার রূপকার, বিশিষ্ট চিত্রগ্রাহক। মৃত্যু ১৮৫৯ - সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব। ১৮৬০ - ফরায়েজি আন্দোলনের

নেতা দুদু মিয়া (মোহসীন উদ্দীন)। ১৯২৪ - উইলিয়াম পিয়ারসন, ব্রিটিশ ধর্মযাজক, শিক্ষাবিদ এবং রবীন্দ্রসাহিত্যের ইংরাজি অনুবাদক। (জ.১৮৮১) ১৯২৫ - গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক। (জ.২৮/০৬/১৮৯৪) ১৯৩২ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতিদানকারী বাঙালি নারী।(জ.০৫/০৫/১৯১১) ২০০৪ - রাজা রামান্না, ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।(জ.২৮/০১/১৯২৫) ২০১০ - ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।(জ.১৭/০১/১৯৩০) ২০২০ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।(জ.২০/০৯/১৯৫২) ছুটি ও অন্যান্য মাহিডোল দিন (থাইল্যান্ড) সশস্ত্র বাহিনী দিবস (পেরু) প্রজাতন্ত্রী দিবস (ত্রিনিদাদ ও টোবাগো) মীনা দিবস (ভারতীয় উপমহাদেশ)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ