‘কিছু হলেই রাস্তায় আন্দোলন, এভাবে আর কতদিন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

‘কিছু হলেই রাস্তায় আন্দোলন, এভাবে আর কতদিন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে মালিবাগ থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফলে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, মালিবাগ ফ্লাইওভার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রামপুরা বাজার সংলগ্ন মোড়ে অবরোধ করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুব কষ্টে রামপুরা থেকে হেঁটে মৌচাক যাচ্ছি। রাস্তায় রিকশাও নেই। হাঁটা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আজম হক নামে এক পথচারী বলেন, কিছু হলেই রাস্তায় আন্দোলন। এভাবে আর কতদিন। অসুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে গুলিস্তান যেতে হবে। ভিক্টর বাসে থাকা যাত্রী শহিদ বলেন, আমার স্ত্রী আর সন্তান আছে

সঙ্গে। এক ঘণ্টা যাবৎ জ্যামে আটকা। ওদের নিয়ে হেঁটে যাওয়ার উপায় নেই। একদম অসহায় হয়ে পড়েছি। আন্দোলনকারীরা জানান, আমরা সমিতি থেকে টাকা নিয়ে রিকশা কিনছি। এখনো কিস্তি পরিশোধ করতে পারিনি। আমরা হাজার হাজার মানুষ হঠাৎ করে কোন পেশায় যাব। আমরা রাস্তায় গাড়ি চালানোর অধিকার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। খিলগাঁও জোনের এসি ফয়েজ ইকবাল বলেন, আমরা মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি। দেখা যাক কি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার উপায় জানুন আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার! কমছে অপরিশোধিত তেলের মজুদ, ১০-১২ দিনের মধ্যেই সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা ড. ইউনূসের চরম অদক্ষতা ও অব্যবস্থাপনায় খাদের কিনারায় দেশের স্বাস্থ্য খাত সার সংকট : বিএনপি সরকারের আমলে সারের জন্য জীবন যায় কৃষকের শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের নেপালের জেন-জিদের তরুণ নেতা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জেন-জি নেতারা হারাচ্ছেন গ্রহণযোগ্যতা!