কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫
     ১২:০৩ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ১২:০৩ 86 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া হিজাব পরিহিত এক নারী প্রার্থীর ছবি বিকৃত করে দেয় দুবৃত্তরা। মুহুর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি নিয়ে কথা বলছেন খোদ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও। এমনই একজন ফাতেমা তাসনীম জুমা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে ঘিরে বারবার যে ‘নারীবিদ্বেষী’ এবং ‘নারী স্বাধীনতাবিরোধী’ ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, এই ফ্রেমিং যারা করে, তারা নিজেরাই কতটা নারীকে ধারণ করে, নারীর স্বাধীনতাকে সম্মান করে, তা

তো তাদের কার্যক্রমেই পরিষ্কার। আমরা নিজেরাই এর শিকার। জুমা অভিযোগ করে বলেন, তামান্নার ছবি বিকৃত করে প্রচারণা চালানো হয়েছে, যা শুধু নারী হেনস্তাই নয়, বরং স্পষ্ট ইসলামোফোবিয়া এবং হিজাব-বিদ্বেষের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‌‌‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী এখন হিজাব পরে। আমরা বিশ্বাস করি, হিজাবপরা এবং না-পরা শিক্ষার্থীদের পারস্পরিক সম্মানবোধ ও সহাবস্থান জরুরি। কিন্তু আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, তা প্রমাণ করে কারা আসলে নারীবিদ্বেষী।’ তিনি আরও বলেন, আমাদের জোটের যারা পদপ্রার্থী, তাদের মধ্যে খুব অল্প কয়েকজন ছাড়া কেউ এ ঘটনার বিরুদ্ধে মুখ খোলেনি। এটা অত্যন্ত উদ্বেগজনক। যাদেরকে আমরা শিক্ষার্থীদের জন্য নির্বাচিত করতে যাচ্ছি, তারা এখনই যদি ভিন্নমতের বিরুদ্ধে কিছু বলতে না পারে,

তাহলে ভবিষ্যতে তারা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রচারণার প্রথম দিনেই জোটের ব্যানারে হামলার ঘটনা নিয়ে জুমা বলেন, চারুকলায় আমাদের পোস্টারে হামলা চালিয়ে সেটাকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে যেন শিবির মানেই এমপি। এটিকে আর্টিস্টিকভাবে ফ্রেম করার নামে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে—যেখানে চারুকলা শিক্ষার্থী বনাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট—এই বিভাজন তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এই ঘটনায় মাত্র তিনজন শিক্ষার্থী জড়িত, যাদের আমরা অপরাধী বলেই বিবেচনা করি। কিন্তু তাদের কর্মকাণ্ডকে পুরো জোট বা চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপরে চাপিয়ে দেওয়া একধরনের চরম সমস্যা তৈরি করছে।’ সামাজিক মাধ্যমে নিজের বিরুদ্ধে চলমান ব্যক্তিগত আক্রমণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জুমা। তিনি বলেন, ‘গত এক সপ্তাহ

ধরে আমাকে যেভাবে অনলাইনে হেনস্তা করা হচ্ছে, যৌন হয়রানি থেকে শুরু করে বুলিং পর্যন্ত, তা মেনে নেওয়া যায় না। আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও, সবাই তো একই মানসিকতায় নেই। এটা চলতে দেওয়া যায় না।’ তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই জায়গাটাকে সবার জন্য, বিশেষ করে নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রশাসনের। আমাদের সঙ্গে আরও দশজন যেন সাহস নিয়ে দাঁড়াতে পারে, সেই পরিবেশটা নিশ্চিত করা এখন জরুরি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা