কানাডার নতুন প্রধানমন্ত্রীর শপথ শুক্রবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

কানাডার নতুন প্রধানমন্ত্রীর শপথ শুক্রবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শুক্রবার শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। এদিন তার সঙ্গে সকালে পুরো মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ ঘোষণা দিয়েছে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন উদারপন্থী নেতা কার্নি। ৫৯ বছর বয়সি মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রোববার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশের ভোট পেয়েছেন কার্নি। এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও

ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে কার্নি বলেছেন, হকির মতো বাণিজ্যেও (যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে) জিতবে কানাডা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের