কলা বেধে রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪
     ৫:২৩ অপরাহ্ণ

কলা বেধে রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ৫:২৩ 118 ভিউ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইলন মাস্ক। তার মহাকাশ সংস্থা স্পেস এক্সের দাবি, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। খবর আল জাজিরা ও কালেক্ট স্পেসের। প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল, তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে স্পেস এক্স। এটি ভারত মহাসাগরে পড়বে। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল প্রতিষ্ঠানটি। ইলন মাস্কের এই স্টারশিপ রকেট উৎক্ষেপণকে ঘিরে

নতুন করে একটি তথ্য আলোচনায় এসেছে। কোনো নভোচারী ছাড়াই ওই স্টারশিপ রকেট পাঠানো হয়েছে। তবে রকেটে একটি কলা বেঁধে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্পেসএক্স-এর কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং কোম্পানির লাইভ লঞ্চ ওয়েবকাস্টের সহ-হোস্ট কেট টাইস বলেন, বেশ কিছুদিন ধরে দ্রুত ভিজ্যুয়াল তুলনার জন্য কলা ব্যবহার করা হচ্ছে এবং আমাদের সতীর্থরা ভেবেছিলেন যে স্টারশিপে হলুদ কিছু আনার সময় এসেছে। এটি একটি খেলনা কলা ফল যা স্পেসএক্স স্টারশিপের জিরো-জি নির্দেশক হয়ে উঠেছে। রকেট উৎক্ষেপণে নতুন প্রেসিডেন্টের উপস্থিতি বিশ্বের কাছে ট্রাম্প ও মাস্কের ঘনিষ্ঠতার বার্তা দিল। এবারের নির্বাচনে ট্রামের জন্য নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি ১৩০ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন ইলন মাস্ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার