কলকাতা বইমেলায় ঢুকতে দিচ্ছেন না মমতা, অভিযোগ তসলিমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫
     ৫:৫৭ অপরাহ্ণ

কলকাতা বইমেলায় ঢুকতে দিচ্ছেন না মমতা, অভিযোগ তসলিমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৭ 101 ভিউ
কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা । সে দেশে থেকেও বইমেলায় যেতে পারছেন না লেখিকা তসলিমা নাসরিন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শহরে ঢুকতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমের পাতায়। বইমেলায় আসতে না পারার ক্ষোভ ও পুরোনো স্মৃতি হাতড়ে যা লিখলেন ‘লজ্জা’র লেখিকা? সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখিকা তসলিমা নাসরিন কলকাতার আন্তর্জাতিক বইমেলা নিয়ে একটি স্মৃতিচারণা করেছেন। সেখানেই লেখিকা লিখেছেন— কলকাতায় আন্তর্জাতিক বইমেলা হচ্ছে, যে বইমেলায় আমি একসময় ভালোবেসে যেতাম। বাংলাদেশ থেকে কলকাতায় যেতাম বইমেলায় যাওয়ার জন্য। ইউরোপ-আমেরিকা থেকে ছুটে আসতাম ভারতে, শুধু কলকাতা বইমেলার জন্য। আর এখন— আমি ভারতে থেকে ওয়ার্ল্ড বুক ফেয়ারে যাচ্ছি, কেরালা বইমেলা, পুনে

বইমেলা, চেন্নাই বইমেলা, রায়পুর বইমেলা, ভুপাল বইমেলা, ভুবনেশ্বর বই মেলা ইত্যাদি নানা রাজ্যের বইমেলায় যাচ্ছি। কিন্তু যেতে পারছি না শুধু কলকাতা বইমেলায়। তিনি আরও লিখেছেন, একসময় কলকাতা বইমেলায় ঢুকলে এত মানুষ আমার অটোগ্রাফ নিতে আসত যে, পুলিশকে লাঠিচার্জ করতে হতো। আমার বই কিনতে আসার জন্য ভিড় এত বেশি হতো যে, স্টলের কোলাপসিবল গেট বন্ধ করে দিতে হতো। এসব নাকি কলকাতার কিছু বড় লেখকের পছন্দ হয়নি। একই সঙ্গে বইমেলায় অংশ নিতে না পারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি । তসলিমা নাসরিন লিখেছেন— আমাকে যে কলকাতায় ঢুকতে দেবেন না মাননীয়া মুখ্যমন্ত্রী, এ নিয়ে কলকাতার কোনো লেখক-কবির কিছু কি যায় আসে

না। বাংলাদেশের একুশে বইমেলায় যে ঢুকতে পারব না, ঢুকতে পারছি না বত্রিশ বছর। এতে সেখানকার লেখক-কবির কিছু কি যায় আসে না। তিনি বলেন, বাংলাদেশ তো কতকাল আগেই নষ্ট হয়ে গেছে। ও দেশের লেখক-কবিরাও অনেককাল নষ্ট। ওদের কথা ধরছি না। এত নষ্টদের মধ্যে এই যে আমি শুদ্ধ মন নিয়ে বেঁচে আছি, এত হিংসুক আর লোভীদের মধ্যে আমি যে আজও উদার এবং নির্লোভ জীবনযাপন করছি, আমাকে আমারই তো ভালোবাসা উচিত! কিন্তু ওটিই আর করছি কই? তসলিমা নাসরিনের দীর্ঘ এই পোস্টে নেটিজেনরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। এক নেটিজেন লিখেছেন — করতে হবে। নিজেকে উজাড় করে ভালোবাসতে হবে। এই যেমন তোমার নির্বাচিত কলম পড়লাম। কত কিছু

উন্মুক্ত করলে সবার সামনে। এমন করে কজন মহাকাব্য পড়ে তার বিচার বিশ্লেষণ করেছে বলতে পারো? যদিও সবার লেখা আমি পড়িনি। আরেক নেটিজেন লিখেছেন—আপনি পাঠকের সঙ্গে সৃষ্টির সঙ্গে আছেন, এটি আমাদের বড় পাওয়া! ওসব হিসাব না রাখলেই ভালো! আপনি তো সহস্র হাজার লেখকের চেয়ে পৃথক এবং পথিকৃৎ, আপনি যুগান্তকারী, এটাই যথেষ্ট !

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু