কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে আট দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। বুধবার (৩০ জুলাই) তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছে পাওয়া গেছে বাংলাদেশে ইস্যু করা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও একটি বিমান সংস্থার পরিচয়পত্র। পুলিশ সূত্রে জানা যায়, শান্তা ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যবসার সূত্র ধরেই পুলিশের নজরে আসেন এবং পরে

গ্রেপ্তার হন। তদন্তকারীরা জানান, শান্তা একাধিক মডেলিং প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং বাংলাদেশে তার পরিচিতি রয়েছে। তবে ভারতে অবস্থানের বৈধতা ও ভারতীয় নাগরিকত্ব-সম্পর্কিত নথিপত্রের বিষয়ে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি। এছাড়া, কিছুদিন আগে শান্তা পশ্চিমবঙ্গের ঠাকুরপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন, যেখানে তিনি ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। পুলিশ বলছে, শান্তা প্রায়ই নিজের পরিচয় ও ঠিকানা পরিবর্তন করতেন। তদন্তসংশ্লিষ্টরা সন্দেহ করছেন, শান্তার সঙ্গে একটি বড় ধরনের জালিয়াত চক্র জড়িত থাকতে পারে। ইতোমধ্যে তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি। শান্তার বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান