কলকাতায় আবারও রাত ও ভোর দখলের ডাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:১১ পূর্বাহ্ণ

কলকাতায় আবারও রাত ও ভোর দখলের ডাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১১ 293 ভিউ
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে আবারও ‘রাত দখল’ ও ‘ভোর দখল’র ডাক দেয়া হয়েছে। কলকাতা শহরসহ জেলাগুলোতে ৮ সেপ্টেম্বর রোববার রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। একই সঙ্গে শিলিগুড়িতে সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। ভোর ৪টা ১০ মিনিট থেকে ৬টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। ৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। এর আগে নির্যাতিতার বিচার চেয়ে আবারও পথে সমাজের একটা বড় অংশ। শাসকের ঘুম ভাঙাতে ‘নতুন গানের ভোর’ দিকে দিকে স্লোগান তুলে রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন

সংগঠন। আগামী ৮ সেপ্টেম্বর রাতে কলকাতা শহর ছাড়াও জেলাগুলোতে রাত দখল, মানববন্ধন, পথনাটিকা, নাচ-গানে আরজি কর কান্ডের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন। এছাড়া ৯ সেপ্টেম্বর শিলিগুড়িতে হবে ভোর দখল। ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত শিলিগুড়িতে ‘ভোর দখলের’ ডাক দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাস পেরোবে। সেই দিনই ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে। শিলিগুড়ির বাসিন্দা টেবল টেনিস তারকা অর্জুন মান্তু ঘোষ, সমাজসেবী ও শিক্ষিকা সুনন্দা সরকার ও পৌলমী চাকি নন্দীরা জানান, আরজি করকাণ্ডে নির্যাতিতা এখনো বিচার পায়নি। দ্রুতই যাতে এ ঘটনার সঙ্গে জড়িত তাদের

গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় এই দাবিতে তারা পথে নামবেন। শুধু শিলিগুড়ি নয়, অন্যান্য জায়গাতেও একইভাবে সবাইকে পথে নামার ডাক দিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা