কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
খরচ কমাতে কোনো প্রতিষ্ঠান এখন চাইলেই মানুষকে বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়োগ দিতে পারবে না। কর্মী স্বার্থ রক্ষায় এমন এক যুগান্তকারী রায় দিয়েছে চীনের একটি আদালত। চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের একজন কর্মী সম্প্রতি তার চাকরি হারান। কোম্পানিটি তাকে বরখাস্ত করে তার জায়গায় একটি 'লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল' (এআই) ব্যবহার শুরু করে। কোম্পানির উদ্দেশ্য ছিল খরচ কমানো। কিন্তু ওই কর্মী আদালতের দ্বারস্থ হলে বিচারক প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেন। আদালত তার রায়ে স্পষ্ট করে বলেছে, কেবল খরচ কমানোর অজুহাতে মানুষের বদলে এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। আদালতের মতে, প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার ইতিবাচক হলেও তা

যেন শ্রমিকের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটায় সাধারণ মানুষের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টেক ও কর্পোরেট সেক্টরে এআই-এর প্রভাব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে আদালতের এই সিদ্ধান্ত শ্রমিকদের অধিকার রক্ষায় একটি শক্তিশালী আইনি ঢাল হিসেবে কাজ করবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আইনি অঙ্গন—সবখানেই এখন এই রায় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এআই এবং কর্মসংস্থানের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এই রায় সারাবিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ