করাচি থেকে কন্টেইনার জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

করাচি থেকে কন্টেইনার জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে পণ্য সামগ্রীবাহী কন্টেইনার জাহাজ আসা শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। দুবাই চট্টগ্রাম রুটের কন্টেইনারবাহী জাহাজ পাকিস্তানের করাচি হয়ে আসা শুরু করেছে। এর ফলে করাচি-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন নতুন মাত্রা পাবে বলে পোর্ট শিপিং সার্কেলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, পানামার পতাকাবাহী ‘এমভি ইউয়ান জিয়াং ফা যান’ নামক কন্টেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে গত সোমবার। আগমনের একদিন পরই জাহাজটি চলে গেছে। কন্টেইনার জাহাজটিতে ৩৭০ টিইইউএস পণ্যসামগ্রী ছিল। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার

জাহাজটি দুবাই যাবে। আশা করা হচ্ছে, করাচি-চট্টগ্রাম বন্দর রুটে পণ্যবাহী জাহাজ নিয়মিত চলবে। এদিকে গত বুধবার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ তৈরি করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যকার কন্টেইনার জাহাজ চলাচল শুরু হওয়ায় আমদানি রফতানিকারক, ব্যবসায়ী মহলে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক