কমলা হ্যারিসকে সমর্থন দিতে অস্বীকৃতি রাশিদা তালিবের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

কমলা হ্যারিসকে সমর্থন দিতে অস্বীকৃতি রাশিদা তালিবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের আলোচিত মুসলিম সদস্য রাশিদা তালিব। শুক্রবার ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের (ইউএডব্লিউ) আয়োজিত এক জনসভায় এ কথা বলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ডেট্রয়েট নিউজ এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হ্যারিসকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন না জানানো কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের একজন তালিব। তিনি মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান। গাজায় গত একবছর ধরে চলা ইসরাইলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের নৈতিক অবস্থানের কঠোর সমালোচক রাশিদা তালিব। ওইদিনই, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ট্রাম্পের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিশিগানের ডেয়ারবর্ন শহরে প্রচারণা চালানো নিয়েও সমালোচনা করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘ভুলে গেলে চলবে না, ট্রাম্প একজন গর্বিত ইসলামোফোব

(ইসলাম ধর্ম নিয়ে ভীতি আছে এমন ব্যক্তি) ও ডাহা মিথ্যাবাদী। কিন্তু বাস্তবতা হল, ইসরায়েলের চালানো গণহত্যায় বাইডেন প্রশাসনের নীরব সমর্থন আমাদের এখানে এনেছে। এখন সময় এসেছে সবাই জেগে ওঠার। ট্রাম্পকে একাধিক আরব আমেরিকান নেতা সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিয়ারবর্ন হাইটস ও হ্যামট্রামকের দুই মুসলিম মেয়র। জনসভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তালিব বলেছেন, নিজেদের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সব বিজ্ঞাপন, প্রজ্ঞাপন, প্রচারণার চেয়ে বেশি শক্তি ধারণ করে জনগণ। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। অর্থলোভীদের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হবে। বক্তব্যের এ পর্যায়ে তিনি বিচারক নির্বাচন নিয়ে কথা বলেন। মিশিগান সুপ্রিম কোর্টের জন্য ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী কিয়ারা হ্যারিস বোলডেন ও কিমবার্লি থমাসের প্রতি

নিজের সমর্থন প্রকাশ করেছেন তালিব। এই নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান সমর্থিত প্যাট্রিক ও’গ্র্যাডি ও অ্যান্ড্রিউ ফিংক। তথাকথিত বামপন্থী চার সদস্যের ‘স্কোয়াড’ এর সদস্য তালিব। অন্য তিনজন হলেন আয়ান্না প্রিসলি, ইলহান ওমর এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তালিব বাদে বাকি তিনজনই হ্যারিসকে সমর্থন করেছেন। এদিকে, জনসভায় তালিবের সঙ্গে যোগ দিয়েছিলেন ওকাসিও-কর্টেজ। সেখানে হ্যারিসের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন তিনি। ওকাসিও-কর্টেজ বলেছেন, মিশিগান এমন একটি জায়গা, যারা চমৎকার সব ঘটনা উপহার দেয়। তাই এখানকার মানুষই কমলা হ্যারিসের প্রেসিডেন্সি নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান