কমলাকে সমর্থন দিয়ে ট্রাম্পকে যা বললেন শোয়ার্জনেগার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

কমলাকে সমর্থন দিয়ে ট্রাম্পকে যা বললেন শোয়ার্জনেগার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই সমর্থন জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। এ বিষয়ে তিনি বলেন, তার কাছে দেশই সবার আগে, তারপর দল। সেই সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে তিনি ‘অ-আমেরিকান’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে শোয়ার্জনেগার লিখেছেন, ‘আমি সবসময় একজন আমেরিকান হয়েই থাকব, তারপরে রিপাবলিকান। এ কারণেই এ সপ্তাহে আমি কমলা হ্যারিস এবং তার সহ-প্রার্থী টিম ওয়ালজকে ভোট দিচ্ছি। ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শোয়ার্জেনেগার। আগে থেকেই তিনি ট্রাম্পের একজন সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তার বক্তব্যে তিনি ২০২০

সালের নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতির কঠোর সমালোচনা করেছেন। বিষয়টিকে তিনি ‘যতটা সম্ভব অ-আমেরিকান’ বলে অভিহিত করেছেন। শোয়ার্জনেগার বলেন, আমি একজন বিশ্ব নাগরিক হিসেবে আমেরিকাকে এখনও আলোয় ঝলমলে একটি শহর হিসেবে দেখি। আমেরিকাকে ‘বিশ্বের ময়লা’ হিসেবে অভিহিত করাটা আমার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত এবং অসহনীয়। তিনি ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ সম্পর্কে বলেন, তিনি বিভক্ত করবেন, অপমান করবেন এবং আরও বেশি অ-আমেরিকান আচরণ করবেন এবং এর ফলে আমরা কেবল আরও ক্রোধের শিকার হব। শোয়ার্জনেগার তার সিদ্ধান্ত নিয়ে বলেন, এ কারণেই আমি আমার ভোট সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি চাই দেশটি এগিয়ে যাক। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস