কবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বাংলাদেশ, যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

কবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বাংলাদেশ, যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। সে টুর্নামেন্টের জন্য আগামীকাল রোববারের (১২ জানুয়ারি) মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে। নির্ধারিত সময়ের শেষদিনেই বাংলাদেশ নিজেদের চূড়ান্ত দল আইসিসির কাছে জমা দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে মূলত দুজন ক্রিকেটারকে নিয়ে ধন্দে ছিলেন নির্বাচকরা। এর মধ্যে তামিম ইকবাল শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। বিসিবির একজন নির্বাচক গণমাধ্যমকে জানান, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে

না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো। বিসিবির সেই নির্বাচক বলছিলেন, ‘কালই (রোববার) দল পাঠাব আমরা। এখন আমরা যে প্রাথমিক দল পাঠাবো ওটা আসলে প্রকাশ করা হবে না। এই দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাবো। দল প্রায় ঠিক করাই আছে।’ প্রসঙ্গত, ১২ জানুয়ারি আইসিসির কাছে দল জমা দিলেও সে দলে পরিবর্তন আনার জন্য আরও এক মাস সময় পাবে দলগুলো। ১২ ফেব্রুয়ারি তথা টুর্নামেন্ট মাঠে গড়ানোর ঠিক এক সপ্তাহ আগে শেষ হবে দলে পরিবর্তন আনার সুযোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু