কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত – ইউ এস বাংলা নিউজ




কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহী ও শান্তিরক্ষীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। এই লড়াইয়ে অন্তত ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আরও প্রায় ১৮ জন আহত হয়েছেন। জাতিসংঘ কর্মকর্তা ও কঙ্গো কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। সম্প্রতি বেশ কিছুদিন ধরে কঙ্গোর নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা শহরে বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর অগ্রযাত্রা থামাতে কঙ্গো সেনার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষীরা লড়াই করছে। খনিজ সমৃদ্ধ এই অঞ্চলের বেশিরভাগই এম২৩ দখলে নিয়েছে। চলতি মাসের শুরুর দিকে হামলা তীব্রতর করে গোষ্ঠীটি। এ কারণে জাতিসংঘ আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। এরপর বিদ্রোহীদের দমনে অভিযানে নামে কঙ্গো সেনা ও শান্তিরক্ষীরা। আল

জাজিরার প্রতিবেদন মতে, বিদ্রোহীদের সঙ্গে চলমান লড়াইয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত অন্তত ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জনই দক্ষিণ আফ্রিকার সেনা যা শনিবার (২৫ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ‘শান্তিরক্ষীরা বিদ্রোহীদের উদ্দেশ্য অনুযায়ী গোমায় অগ্রসর হতে বাধা দেয়ার জন্য সাহসের সঙ্গে লড়াই করেছে। এতে এম২৩ পিছু হটেছে।’ নিহত বাকি তিনজন মালাবির সেনা। মালাবিরে সেনাবাহিনী ও দেশটিতে নিযুক্ত জাতিসংঘ কর্মকর্তারা শনিবার এক তথ্য নিশ্চিত করেন। মালাবির সামরিক মুখপাত্র জানান, এসএডিসি মিশনে মোতায়েন তাদের তিন শান্তিরক্ষী এম২৩ বিদ্রোহীদের সাথে লড়াইয়ে নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং