কঙ্গোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৩৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

কঙ্গোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৩৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআরসি) ইটুরি প্রদেশের কোমান্ডা শহরে একটি গির্জায় হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার ভোরে বন্দুক ও দা-সজ্জিত সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) সদস্যরা এই হামলা চালায়। উগ্রবাদী সংগঠন আইএস-এর সঙ্গে সম্পর্কিত এডিএফ বিদ্রোহী গোষ্ঠী উগান্ডা ও ডিআরসি সীমান্তে সক্রিয় এবং দীর্ঘদিন ধরেই বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। হামলার সময় ক্যারিটাস চ্যারিটির পরিচালিত ক্যাথলিক গির্জায় প্রার্থনাসভা চলছিল। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয় এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে মানবাধিকারকর্মী ক্রিস্টোফ মুয়ান্দেরু জানান, বিদ্রোহীরা মূলত ক্যাথলিক গির্জায় রাতযাপনরত খ্রিস্টানদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। দুঃখজনকভাবে, তাদের দা কিংবা গুলির মাধ্যমে হত্যা

করা হয়েছে। ডিআরসি সেনাবাহিনীর মুখপাত্র জুলস নঙ্গো বলেন, আজ সকালে আমরা জেনেছি, কোমান্ডার কাছের একটি গির্জায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করে আক্রমণ চালায়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এক স্থানীয় নাগরিক সমাজের নেতা জানান, গির্জার ভেতরে ও বাইরে গুলিবর্ষণ চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে অন্তত তিনটি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোমান্ডার সিভিল সোসাইটি সমন্বয়ক ডিয়েডোনে দুরানথাবো জানান, লাশের খোঁজ এখনো চলছে। নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকার পরও এতজন মারা গেলেন, তা আমাদের গভীরভাবে হতাশ করেছে। তিনি আরও জানান, অনেকেই ওই এলাকা ছেড়ে বুনিয়া শহরে আশ্রয় নিয়েছেন। ১৯৯০-এর দশকের শেষ দিকে উগান্ডায় ছোট ছোট গোষ্ঠীর মিলিত প্রচেষ্টায় গঠিত হয় এডিএফ। ২০০২ সালে উগান্ডার

সেনাবাহিনীর আক্রমণের মুখে তারা কার্যক্রম ডিআরসি-তে স্থানান্তর করে এবং তারপর থেকেই হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে। ২০১৯ সালে আইএস-র প্রতি আনুগত্য প্রকাশ করে তারা। গোষ্ঠীটির নেতারা দাবি করেছেন, তারা পূর্ব আফ্রিকায় একটি চরমপন্থি সরকার গঠনের জন্য লড়ছে। ডিআরসি সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই এডিএফ-এর বিরুদ্ধে লড়ছে, তবে বর্তমানে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের সাথে নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তথ্যসূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল