‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের আলোচনায় অভিনেত্রী পরীমনি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক। ভালোবাসার সপ্তাহে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদী। আর মনের ইচ্ছা প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এবং নিজের অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন- ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। এ ক্যাপশন দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। এমনকি চিত্রনায়িকা পরীমনিরও নজরে পড়েছে। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘ওহ’। এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী

ও নেটিজেনরা তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ বলছেন, ভালোবাসার সপ্তাহে ভালোবাসা দিবসের আগ মুহূর্তে ফেসবুকে মনের কথা জানালেন শেখ সাদী। এ ব্যাপারে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়। ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদী

বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। পরির মতো, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি। এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা আলোচনা হচ্ছে, তখন ‘শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরীমনি। এদিন রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে