এশিয়া সফরে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে হেরাথ ও রাঠোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

এশিয়া সফরে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে হেরাথ ও রাঠোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিউজিল্যান্ডের কোচিং স্টাফের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। একইসঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে কিউই শিবিরে যোগ দিচ্ছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে আসর থেকে ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনে বাইরের দেশগুলোর টেস্ট খেলা সবসময় কঠিন। এমন পরিস্থিতিতে আফগানদের মোকাবিলা করতে ভারতের সাবেক ব্যাটিং কোচকে নিজেদের ডেরায় ভেড়ালো নিউজিল্যান্ড। শুধু আফগানিস্তান টেস্টের জন্য নিয়োগ পাচ্ছেন রাঠোর। ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে এই টেস্ট শুরু হবে সোমবার থেকে। আর আফগানিস্তানের সঙ্গে টেস্ট শেষে শ্রীলংকা সফরে যাবে কিউইরা। শ্রীলংকা

সিরিজ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন হেরাথ। নিউজিল্যান্ডের প্রধান কোচের কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘হেরাথ এবং রাঠোর দলে শুধু নতুন জ্ঞানই আনবে না বরং স্থানীয় অবস্থা সম্পর্কেও ধারনা দেবে। আমাদের টেস্ট দলে রঙ্গনা এবং বিক্রমকে পেয়ে আমরা সত্যিই উচ্ছ্বসিত। কিউই হেড কোচ আরো বলেন, ‘দুইজনকেই ক্রিকেট বিশ্ব সম্মান করে এবং আমি জানি আমাদের খেলোয়াড়রা সত্যিই তাদের কাছ থেকে শেখার সুযোগের অপেক্ষায় রয়েছে’। হেরাথকে নিয়ে কিউই কোচের সংযোজন, ‘আমাদের তিন বাঁহাতি অর্থোডক্স স্পিনার, বিশেষ করে আজাজ, মিচ এবং রাচিনের জন্য, উপমহাদেশে তিনটি টেস্ট জুড়ে রঙ্গনার সাথে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত উপকারী হবে’। ‘রঙ্গনা শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে ১০০ টিরও বেশি টেস্ট উইকেট নিয়েছেন যেখানে

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের দুটি টেস্টের ভেন্যু এবং তাই সেই ভেন্যু সম্পর্কে তার জ্ঞান আমাদের কাছে অমূল্য হবে,’ আরো যোগ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য