এশিয়ান যুব আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

এশিয়ান যুব আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
চীনা তাইপেতে চলছে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন বাংলাদেশের আর্চাররা। এর মধ্যে রোববার (২৯ সেপ্টেম্বর) ছেলেদের অনূর্ধ্ব-২১ রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। সেমিফাইনালে আলিফের প্রতিপক্ষ ছিলেন ইরানের মোহাম্মাদ হোসেন গোলশানি। সে ম্যাচে গোলশানিকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন আলিফ।। আগামী ১ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে আলিফ মুখোমুখি হবেন চীনা তাইপের হুয়াং লি-চেংয়ের। এই ইভেন্টে আরও অংশ নিয়েছিলেন বাংলাদেশের মিয়া মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ সাগর ইসলাম। কিন্তু কেউই সফল হতে পারেননি। রাকিব প্রথম রাউন্ডে ফিলিপাইনের কেইথ রেনিয়ান নাউইয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন। সাগর ইসলাম কোয়ার্টার ফাইনালে হেরেছেন হুয়াং লি-চেংয়ের কাছে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর চীনা তাইপেতে

পর্দা উঠেছে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা