এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে আরও বড় চমক দিতে চলেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্সের পর দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জুটি বাঁধছেন দুই শক্তিশালী তারকা রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে। সিনেমার নাম এখনো গোপন, তবে বলিউডের এই বহুল প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে উত্তেজনা তৈরি করেছে। আর শ্রীলীলার যুক্ত হওয়ায় সে উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে। ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলা, এই তিন তারকাই নিজেদের চরিত্রের জন্য নিজেকে নতুন করে গড়ছেন। এটি এমন এক প্রকল্প, যা তাদের অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যদিও সিনেমাটি নিয়ে অফিসিয়ালি কিছু

ঘোষণা করা হয়নি, তবে এটুকু স্পষ্ট যে এই নতুন জুটি নিয়ে দর্শক মনে জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা যায় একেবারে নতুন ও আগের চেয়ে অনেক বেশি রগচটা লুকে। এতে করে ছবিটির ব্যাপ্তি ও আকার নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। এদিকে রণবীর সিং এবার ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এই বিজ্ঞাপনচিত্রে রণবীরের সঙ্গে থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং কমেডির শক্তিশালী মুখ রাজপাল যাদব। বিজ্ঞাপনটি একটি “অ্যাকশন-কমেডি এনসেম্বল”, যেখানে থাকবে অ্যাটলির নিজস্ব স্টাইলের স্ট্যান্ট ও চমকপ্রদ ভিজ্যুয়াল। সবমিলিয়ে এটি হতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান