এবার ভারতের মালদহে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

এবার ভারতের মালদহে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আরেক অঞ্চল। বাংলাদেশে কথিত ভারতবিরোধী কার্যক্রমের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদহের ইংলিশবাজারের সব হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বণিক সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সরকারি বা বেসরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতির আলোকে নিজেদের নিরাপত্তার স্বার্থে সংগঠনের সদস্যদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও এ

নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি। মালদহের হোটেল মালিক সৌরভ ভদ্ররায় বলেন, বাংলাদেশে অস্থিরতা চলছে। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে হোটেল মালিকরা উদ্বিগ্ন। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদহের ইংলিশবাজার থানার মহদিপুর স্থল বন্দর দিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বাংলাদেশি প্রবেশ করেন। তাদের অনেকে মালদহের বিভিন্ন হোটেলে অবস্থান করেন। এরপর সড়কপথে ভারতের বিভিন্ন গন্তব্যে যান তারা। তবে বর্তমান পরিস্থিতির কারণে এ সংখ্যা অনেক কমে গেছে। এর আগে বাংলাদেশিদের জন্য ত্রিপুরায় হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস