এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫
     ১০:৪০ অপরাহ্ণ

এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৪০ 208 ভিউ
দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে আরও বড় চমক দিতে চলেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্সের পর দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জুটি বাঁধছেন দুই শক্তিশালী তারকা রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে। সিনেমার নাম এখনো গোপন, তবে বলিউডের এই বহুল প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে উত্তেজনা তৈরি করেছে। আর শ্রীলীলার যুক্ত হওয়ায় সে উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে। ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলা, এই তিন তারকাই নিজেদের চরিত্রের জন্য নিজেকে নতুন করে গড়ছেন। এটি এমন এক প্রকল্প, যা তাদের অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যদিও সিনেমাটি নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে

এটুকু স্পষ্ট যে এই নতুন জুটি নিয়ে দর্শক মনে জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা যায় একেবারে নতুন ও আগের চেয়ে অনেক বেশি রগচটা লুকে। এতে করে ছবিটির ব্যাপ্তি ও আকার নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ