এবার প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে জিতল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

এবার প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে জিতল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
২০১৪ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের সাত গোল হজমের পর থেকে ফুটবল দুনিয়ায় ‘বিশেষ’ হয়েছে উঠেছে এই সংখ্যা। যখনই কোনো দল ম্যাচে সাত গোলের মাইলফলক অর্জন করে, তখনই সেটা আলোচনার জন্ম দেয়। এবার এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ম্যাকাওকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। শুক্রবার (২৫ অক্টোবর) কম্বোডিয়ার নমপেনে ম্যাকাওয়ের বিপক্ষে প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত দুর্বল ম্যাকাওকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে বাংলাদেশ। এই ম্যাকাওয়ের জালে গুনে গুনে ছয় গোল দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে বাংলাদেশের পক্ষে নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি

গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। প্রসঙ্গত, বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান