এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের দীর্ঘ আলোচনার পর এবার প্রকাশ্যে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানোর মাধ্যমে তারা প্রকাশ্যে এসেছেন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে ‘ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক পেজে ‘দৈনিক সংবাদ পত্রিকায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতি দেয় সংগঠনটি। এর আগ পর্যন্ত তারা প্রকাশ্যে আসেনি। শাখা সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন। তিনি গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলাম। প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী। জবি শাখা শিবিরের প্রচার সম্পাদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথিত সাংবাদিক ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার

ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে । ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়া হয়েছে- সেটি একটি চরম মিথ্যাচার। আমরা এসব মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। শাখা শিবিরের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে নানা ধরনের ট্যাগ-অপবাদ দিয়ে আসছে। তার মধ্যেও ছাত্রশিবিরের কাজ কখনোই থেমে ছিল না। ছাত্রশিবির অতীতে ছিল, এখনো আছে। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের