এবার একাই চার চরিত্রে আল্লু অর্জুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

এবার একাই চার চরিত্রে আল্লু অর্জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি সুপারহিরো। অ্যাটলি পরিচালিত এ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়ার মিশনে নেমেছেন আল্লু অর্জুন। ‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন আল্লু। এটি আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২*এ৬’। সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে সিনেমাটি। এতে আল্লু আছেন সুপারহিরো চরিত্রে। অ্যাটলি ও আল্লু অর্জুনের এ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও

ম্রুণাল ঠাকুর। গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এতে। ‘এএ২২*এ৬’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। তার ভক্তদের জন্য আরও আনন্দের খবর, দুটি নয়, নতুন সিনেমায় একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু। বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি একাই হচ্ছেন পুরো পরিবার। দাদা, বাবা আর দুই ছেলে— মোট চারটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র। প্রথমে দাদা ও বাবা—দুটি চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লুর। তবে পরবর্তী সময়ে অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরিচালক

অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর বুঝতে পারেন, এটা সিনেমাকে আরও সমৃদ্ধ করবে। ফলে নতুন সিনেমায় এক টিকেটে চার রকম আল্লুকে দেখতে পারবেন দর্শক। সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বলা হচ্ছে এ সিনেমাকে। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। মুক্তি পাবে ২০২৭ সালে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান