এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতার প্রতিবাদে শহরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে সেনাবাহিনী। এতে অন্তত ৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র। বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এই উস্কানিমূলক স্লোগান দেন হাসনাত আবদুল্লাহ—এমন অভিযোগ উঠতেই ক্ষোভে ফেটে পড়ে পুরো শহর। বঙ্গবন্ধুর নিজ জন্মভূমিতে এমন মন্তব্য মেনে নিতে না পেরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সাধারণ জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা গান্ধিয়াশুর, উলপুর, গোপালগঞ্জ চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে অগ্রসর হয়।

এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাসদস্যরা অতিরিক্ত বলপ্রয়োগ করে এবং বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অন্তত চারজন সাধারণ মানুষ। অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। তারা সমাবেশস্থলে থেকে বের হতে পারেননি। শহরের একাধিক এলাকায় অভিযান শুরু করেছে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এনসিপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের হাতাহাতি, পুলিশের গুলিবর্ষণ, গাড়ি ভাঙচুর, ইউএনও’র বহরে হামলা এবং ছাত্রলীগের পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত হয়েছেন পুলিশের গোপীনাথপুর ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০

শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সেনা ও যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিহতের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং