এনজিওর নারী কর্মীকে নিপীড়নের পর ওসির বদলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫

এনজিওর নারী কর্মীকে নিপীড়নের পর ওসির বদলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ |
কুমিল্লার চান্দিনায় এনজিওর নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার একদিন পর থানার ওসি মো. নাজমূল হুদাকে বদলি করা হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার তিনি চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করেন। জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকা থেকে এনজিওর এক পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নারী কর্মীকে যৌন হয়রানির ঘটনার দিন থেকে ওসির উদাসীনতা ও দায়িত্ব অবহেলা পায় জনগণ। ভুক্তভোগী ও গ্রামবাসী চান্দিনা থানার ওসির ফোনে কল করে বিষয়টি অবহিত করলেও তিনি ঘটনাস্থলে যাননি এবং সেখানে এক পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মী ও

এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি আমলে নিতে বাধ্য হলেও যৌন হয়রানির ঘটনায় মামলা নেননি। যৌন হয়রানিকারীদের বাঁচাতে এবং ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মারামারি ধারায় মামলা নেয় পুলিশ- এমন অভিযোগ স্থানীয়দের। মামলার বাদী ভুক্তভোগী তারেক রহমান বলেন, সেদিন রাতে থানার কম্পিউটারে মামলার এজাহার লিখে আমাকে স্বাক্ষর করতে বলেন। তাতে কী লেখা ছিল আমার জানা নেই। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নজরে আনেন জেলা পুলিশ সুপার। বুধবার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খানের স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার আদেশ দেন। হোমনা থানার ওসি জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এ

ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, চান্দিনা থানার ওসির বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বুধবার আমরা আদেশের কপি পেয়েছি, বৃহস্পতিবার তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল