ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল
নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে
এখন চাঁদার রেট বাড়িয়ে নেয় বিএনপি, জামায়াত নেয় না : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, "আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকেই চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট এখন আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে যেভাবে ভাগ নেওয়া যায়, সব নেয়। এটা কিন্তু জামায়াত নেয় নাই।’
গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াত নেতারা কিন্তু বেবি-ট্যাক্সি (অটোরিকশা) স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা (চাঁদা) নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেন, ‘আমার দল গামছা মার্কার দল। এটি সখীপুরের মানুষের দল,
টাঙ্গাইলের মানুষের দল। ’উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সাবেক পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ।