এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫

এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ |
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই সপ্তাহ পার হলেও তিনি পুরোপুরি সুস্থ হননি। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গত সপ্তাহে জানিয়েছিলেন, হাসান মাসুদ এখনই বাসায় ফিরার উপযুক্ত অবস্থায় নেই। চিকিৎসকেরা আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, তবে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। রক্ত ও স্নায়ু সংক্রান্ত কিছু জটিলতা আছে, যার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলেছেন, এখনই বাসায় নেওয়া যাবে না। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে

স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। তখন চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোক করেছিলেন এবং সামান্য হার্ট অ্যাটাকও হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ একসময় একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছিলেন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। কিন্তু অসুস্থতার কারণে সেই শুটিং আপাতত বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস