এক রাষ্ট্রে দুই আইন, অপরাধের লাইসেন্স পেল জুলাই যোদ্ধারা, জুলাই ‘যোদ্ধা’ পরিচয়ে ধর্ষণ–খুনও অপরাধ নয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬
     ৯:৫৩ অপরাহ্ণ

এক রাষ্ট্রে দুই আইন, অপরাধের লাইসেন্স পেল জুলাই যোদ্ধারা, জুলাই ‘যোদ্ধা’ পরিচয়ে ধর্ষণ–খুনও অপরাধ নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ | ৯:৫৩ 36 ভিউ
স্টাফ রিপোর্টার। রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলেছে ‘জুলাই যোদ্ধারা’ চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ বা খুন করলেও তাদের বিচার হবে না—তাহলে এটি কোনো অসতর্ক মন্তব্য নয়, এটি একটি রাষ্ট্রীয় নীতি ঘোষণার সমান। এই বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্র নিজেই স্বীকার করে নিচ্ছে বাংলাদেশে আইন আর ন্যায়ের ভিত্তিতে চলে না চলে পরিচয়, আনুগত্য ও ক্ষমতার দাপটে। এর অর্থ খুব পরিষ্কার দেশে এখন দুই ধরনের আইন চালু আছে। একটি সাধারণ মানুষের জন্য—যেখানে সন্দেহ হলেই গ্রেপ্তার, ছিনতাইয়ের অভিযোগে গুলি, আর গরিব হলে বিচার ছাড়াই শাস্তি। আরেকটি আইন রয়েছে ক্ষমতার আশীর্বাদপ্রাপ্ত ‘যোদ্ধা’ পরিচয়ের জন্য যেখানে ধর্ষণ ইতিহাস হয়ে যায়, খুন অবদান হিসেবে ধুয়ে-মুছে যায়। এটি শুধু ভয়ংকর নয়,

এটি সরাসরি অপরাধের লাইসেন্স বিলি করার ঘোষণা। রাষ্ট্র যখন বলে দেয় কিছু মানুষের অপরাধের বিচার হবে না, তখন সে অপরাধীদের স্পষ্ট বার্তা দেয়: “এগিয়ে যাও, রাষ্ট্র তোমাদের ঢাল।” এর চেয়ে বড় নৈতিক দেউলিয়াপনা আর কী হতে পারে? এই বিচারহীনতার সবচেয়ে ভয়াবহ মূল্য দেবে তারা, যাদের কোনো পরিচয় নেই, কোনো তকমা নেই, কোনো ক্ষমতার পৃষ্ঠপোষক নেই। যে নারী ধর্ষণের শিকার হবে, যে পরিবার খুনের শোক বইবে, যে মানুষ ডাকাতির শিকার হবে—তাদের জন্য রাষ্ট্রের বার্তা নির্মম ও স্পষ্ট: তোমাদের ন্যায়বিচার রাষ্ট্রের অগ্রাধিকার নয়। যারা সংগ্রামের নাম করে আজ অপরাধের দায়মুক্তি চাইছে, তারা কোনো সংগ্রামের উত্তরাধিকার নয়। তারা হচ্ছে ক্ষমতার দালাল—যারা অতীতের আত্মত্যাগকে বর্তমানের অপরাধ

ঢাকতে ব্যবহার করছে। আর যে রাষ্ট্র এই দালালদের রক্ষা করে, সে রাষ্ট্র আর জনগণের নয় সে রাষ্ট্র ক্ষমতাসীন গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। ইতিহাস বারবার দেখিয়েছে—বিচারহীনতা কখনো স্থিতিশীলতা আনে না। এটি আনে আরও অপরাধ, আরও সহিংসতা, আরও ভয়। যে রাষ্ট্র নিজ হাতে আইনের কফিনে পেরেক ঠোকে, সে রাষ্ট্র একদিন নিজেই সেই কফিনে ঢোকে। স্পষ্ট করে বলতে হবে অপরাধীর কোনো পরিচয় নেই। ‘যোদ্ধা’ নামেও কেউ ধর্ষক হলে সে ধর্ষকই, খুনি হলে খুনিই। এর বাইরে যে কোনো ব্যাখ্যা ন্যায়বিচারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী ৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ ‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা