এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
পেসারদের বাংলাদেশ ঘুরিয়ে-ফিরিয়ে খেলে অনেকদিন ধরেই। পেসারদের ধকলটা বেশি যায়, হাতে বিকল্পও আছে, ঘুরিয়ে-ফিরিয়ে খেলতে তাই সমস্যা নেই। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের পরিবর্তনের সূত্রটা কী, সে এক গবেষণার বিষয়। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দেখে তেমনটা আবার মনে হতে বাধ্য। ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয় ম্যাচে নাঈম বাদ, তাঁর জায়গায় আবার ফেরানো হলো জাকের আলী অনিককে, যাঁকে প্রথম ম্যাচে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও পরে বিসিবির পক্ষ থেকে জানা গেছে,

ঊরুর মাংসপেশিতে টান পড়ায় সে ম্যাচের দলে ছিলেন না জাকের। এর পাশাপাশি বোলিংয়ে আরও দুটি বদল নিয়ে আজ নামছে বাংলাদেশ। দুটি বদলই পেস বোলিং বিভাগে - তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের জায়গায় আজ দলে ঢুকেছেন দুই বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। টস জিতে আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটওয়ারি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু