এক ডলারে ফেরত আসে ২৫ ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫
     ৮:৩০ পূর্বাহ্ণ

আরও খবর

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন

দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত

শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান

এক ডলারে ফেরত আসে ২৫ ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ৮:৩০ 109 ভিউ
একটি শিশুকে টিকা দিতে খরচ হয় মাত্র এক মার্কিন ডলার। কিন্তু এর বিনিময়ে সমাজ ফিরে পায় ২৫ ডলারের সমমূল্যের স্বাস্থ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুফল। টিকাদান কর্মসূচি (ইপিআই) এখন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি বাংলাদেশের অন্যতম সফল বিনিয়োগ। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব টিকাদান সপ্তাহÑ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং ইপিআই-এর সহযোগিতায় আয়োজিত সভায় সরকারের শীর্ষ কর্মকর্তাসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে টিকার ঘাটতি দেখা দিয়েছিল, তা সফলভাবে মোকাবিলা করেছি। বাজেটে পর্যাপ্ত

বরাদ্দ রাখা হয়েছে, ইউনিসেফ আমাদের পাশে রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইপিআই কর্মসূচিকে আরও শক্তিশালী করে তুলতে পারব।’ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সভায় বলেন, ‘১৯৮৫ সালে ইপিআই কভারেজ ছিল ২ শতাংশের নিচে, এখন তা দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯ শতাংশে। এটি আমাদের টেকসই স্বাস্থ্য উন্নয়নের এক বড় অর্জন।’ ইউনিসেফের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘ইপিআই একটি ‘হাই রিটার্ন’ প্রোগ্রাম। শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয়, সামাজিক ও স্বাস্থ্যগত দিক থেকেও এর প্রভাব ব্যাপক। ভ্যাক্সইপিআই, ই-ট্রাকার, জিআইএসভিত্তিক মাইক্রোপ্ল্যানিং এবং ই-ভিএলএমআইএসের মতো উদ্ভাবনগুলো টিকাদান ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, অতিরিক্ত মহাপরিচালক ডা. শেখ ছাইদুল হক, যুগ্ম

সচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী, ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পলিসি অ্যাডভাইজার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার