প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
ভারতীয় প্রেমিকের কাছে যেতে ভিসা বা পাসপোর্ট ছাড়াই ত্রিপুরা সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন বগুড়ার এক নারী। এসময় প্রেমিকসহ সেই নারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী-বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভির খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সি ওই বাংলাদেশি নারী এর আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, এরপর প্রেম—এই সূত্রে গড়ে ওঠে তাদের যোগাযোগ। পরে বাংলাদেশে ফিরে আসেন ওই নারী। কিন্তু পেশায় ঠিকাদার প্রেমিক যাদব তাকে আবার ভারতে নিতে উদ্যোগ নেন। এরপর কোনো

বৈধ কাগজপত্র ছাড়াই তিনি বুধবার ত্রিপুরা সীমান্ত অতিক্রম করেন। বিএসএফের সন্দেহ হলে ত্রিপুরার সিপাহিজলা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই নারী ও তার প্রেমিককে আটক করা হয় এবং পরে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, তারা আগরতলা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন এবং নতুন ফৌজদারি বিধি ‘ভারতীয় ন্যায় সংহিতা’র আওতায় অভিযোগ আনা হয়েছে। ত্রিপুরা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ঘটনায় কারা এপারে (ভারতে) সাহায্য করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি কোনো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কিনা,

তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পরে তাদের রিমান্ডে নেওয়া হতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের