যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে ৭০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে, আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। ম্যানচেস্টারে একই ধরণের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরও ১৬ জনকে আটক করা হয়েছে। বিবিসির তথ্যমতে, কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে। চলতি বছরের ৫ জুলাই ফিলিস্তিন অ্যাকশনকে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। এদিকে আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা

হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবরে আরও বলা হয়েছে, রাফাহর দক্ষিণে একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে রেশন নেওয়ার জন্য অপেক্ষমাণ ৩৪ জন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বন্ধের দাবি জানিয়েছে তারা। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে নিয়মিতভাবে দখলদার জায়নিস্ট-আমেরিকান বাহিনীর হত্যাকাণ্ড তাদের অবরোধ, ক্ষুধা ও হত্যাকাণ্ডের অপরাধী ভূমিকাকে প্রকাশ করে। এ নিষ্ঠুর ব্যবস্থাকে অবিলম্বে বিলুপ্ত করার জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ এবং এর পরিকল্পনাকারীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন। ২০২৫ সালের ২ মার্চ থেকে আন্তর্জাতিক

মানবিক ত্রাণ গাজা উপত্যকায় প্রবেশ করছে না। ইসরাইলের সিদ্ধান্তে সব সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে এবং খাদ্যসামগ্রী জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের