হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার (১৩ জুলাই) তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শতবর্ষে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিক বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাহাথির এখন পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং আশা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের হৃদ্‌রোগজনিত ইতিহাস। মাহাথির এর আগেও একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন এবং গত কয়েক বছরে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সর্বশেষ তিনি ২০২৩ সালের

অক্টোবর মাসে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিন এবং তার স্ত্রী হাসমা মোহদ আলির ৯৯তম জন্মদিন ছিল শনিবার। জন্মদিন উপলক্ষে তারা একটি পারিবারিক পিকনিকের আয়োজন করেন। মাহাথির নিজেই গাড়ি চালিয়ে পিকনিক স্পটে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা সাইকেল চালান। পরে তাকে ক্লান্ত ও দুর্বল দেখায়, যার পরিপ্রেক্ষিতে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ না করেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ শাসন করেন তিনি। পরে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ২০১৮ সালে

আবারও ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সেই সরকার মাত্র দুই বছরের মধ্যেই ভেঙে যায়। ২০২২ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!