এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজার ব্যারিকেড ভাঙচুর, মারধর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:০৭ পূর্বাহ্ণ

এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজার ব্যারিকেড ভাঙচুর, মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৭ 251 ভিউ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের মারধরও করা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সকাল ৯টার কিছু সময় পড়ে ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপ টোল প্লাজায় আসে। পিকআপটি টোল বুথে এলে সেখানকার কর্মীদের সঙ্গে আগতদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলেন। এর অল্প সময় পরই প্লাজার কর্মীদের সঙ্গে তারা হাতাহাতিতে জড়ান। এ সময় টোল বুথের ভেতরে থাকা এক কর্মীকে মারধরও করেন পিকআপে থাকা কয়েকজন যুবক। এলিভেটেড

এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম আখতার বিষয়টি সম্পর্কে বলেন, আমরা লোকজন ভর্তি পিকআপ অ্যালাউ করি না। টোল প্লাজায় তাদের এ কথা বলা হয়। কিন্তু তারা মানতে চাননি। এ সময় সেখানকার কর্মীদের সঙ্গে পিকআপে আসা লোকজনের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতাহাতি-মারামারি করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা