একযোগে ৪২ ফেডারেশন প্রধানকে অপসারণ করল মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪

একযোগে ৪২ ফেডারেশন প্রধানকে অপসারণ করল মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ |
দেশের ৪২টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থার সভাপতিকে অপসারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ফেডারেশনগুলোর প্রধানদের অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ ব্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতিকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ূন কবীরের স্বাক্ষর করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/ অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশে সভাপতিদের অপসারণ করা হয়েছে।' প্রজ্ঞাপনে উল্লেখ করা ৪২টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলো হলো ব্যাডমিন্টন, শুটিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, তায়কোয়ানদো,

টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, আর্চারি, মহিলা ক্রীড়া, অ্যামেচার বক্সিং, বধির ক্রীড়া, বাশাআপ, রাগবি, ফেন্সিং, বেসবল, প্যারা অলিম্পিক কমিটি, সার্ফিং, মাউন্টেনিয়ারিং, চুকবল, সেপাক টাকরো, জুজুৎসু, প্যারা আর্চারি, ভারোত্তোলন, উশু, ক্যারম, সাইক্লিং, টেনিস, অ্যামেচার রেসলিং, রোলার স্কেটিং, কান্ট্রি গেমস, থ্রোবল, ভলিবল, স্কোয়াশ, রোইং, আন্তর্জাতিক তায়কোয়ানদো, ঘুড়ি, অ্যাথলেটিকস, খিউকুশিন কারাতে, খো খো ও মার্শাল আর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাদে অন্য সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের প্রধানদের মনোনয়ন দেয় সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা