একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

একমাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলতি বছরের জানুয়ারিতে অন্তত সাতজন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত মাসে (জানুয়ারি) গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে হত্যা করেছে। তারা হলেন-ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস। পিজেএস আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনী জানুয়ারি মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং ছয়জনের ঘরবাড়ি ধ্বংস করেছে। গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের ‘গুরুতর’ ও ‘অব্যাহত’ হামলার নিন্দাও জানিয়েছে পিজেএস। গাজায়

ইসরাইলি আগ্রাসন গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ২০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং