একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
মাত্র একমাসের ব্যবধানে সেনাবাহিনীর হাতে মাদকসহ আটক হওয়ার পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার। গতকাল সন্ধ্যায় উপজেলার ধামুরা বাজার এলাকা থেকে মনির সরদারকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ। রাতে তাকে থানায় রাখা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, একটি নিয়মিত মামলায় মনির সরদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের দায়ের করা চাঁদাবাজির মামলার ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মনিরুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের কাজ করেন। কয়েক দিন আগে তার কাছে দুই লাখ

টাকা চাঁদা দাবি করেন মনির সরদার। পরে প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেওয়া হলেও চাপ বন্ধ হয়নি। অভিযোগে বলা হয়েছে, বাকি টাকা আদায়ের জন্য গত ১৩ই মার্চ মনির সরদারের নেতৃত্বে কয়েকজন সহযোগী ড্রেজার ব্যবসায়ীর শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে যান। এ সময় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় মামলা করেন মনিরুল ইসলাম। উল্লেখ্য, এর আগে গত ৫ই ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনীর এক অভিযানে শোলক এলাকা থেকে গাঁজাসহ আটক হন মনির সরদার।

পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। সাম্প্রতিক এই ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় শনিবার রাতেই মনির সরদারকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে